বাদ গেল পা, মাথা ফাটল মহিলা আরপিএফের, ধুন্ধুমার দমদম

0
154

আরপিএফ এবং যাত্রীদের মধ্যে বচসায় ধুন্ধুমার দমদম স্টেশন। লাইনে পড়ে কাটা গিয়েছে যাত্রীর পা, মাথা ফেটেছে মহিলা আরপিএফের। জানা গিয়েছে ২ নম্বর প্ল্যাটফর্মে যখন ডাউন ব্যারাকপুর লোকাল ঢুকছিল তখন কিছু যাত্রীদের মধ্যে বচসা বাধে। পরবর্তীতে সেখানে ঢুকে পড়ে আরপিএফ। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরিবর্তে আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঝামেলার মধ্যেই এক যাত্রী ও দুই আরপিএফ কর্মী লাইনে পড়ে যান।