গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Video News বানতলায় ফের ম্যানহোলে ৩ শ্রমিকেরই মৃত্যু

    বানতলায় ফের ম্যানহোলে ৩ শ্রমিকেরই মৃত্যু

    0
    768

    ডুবুরি নামিয়েও শেষ রক্ষে হল না। লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে নামা ৩ শ্রমিকেরই মৃত্যু হয়েছে। অক্সিজেন-মাস্ক পরে ভিতরে ডুবুরি নেমে একে একে তিন শ্রমিকেরই দেহ উদ্ধার করেন। রবিবার সকালে লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে নামে ফারজেম নামে কেএমডিএ-র এক ঠিকা শ্রমিক। দীর্ঘক্ষণ পরেও যগরজেম শেখ না ওঠায় এক এক করে হাসি শেখ এবং সুমন সর্দার ১০ ফুট গভীর ম্যানহোলে নামেন। কিন্তু তাঁরাও না ওঠায় খবর দেওয়া হয় লেদার কমপ্লেক্স থানায়।