গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National বান্ধবগড়ে ফের মৃত্যু হস্তিশাবকের 

    বান্ধবগড়ে ফের মৃত্যু হস্তিশাবকের 

    0
    107
    ৭২ ঘণ্টার ব্যাধান ১০টি হাতির পর ফের তিন মাসের একটি হস্তিশাবকের মৃত্যু হয়েছে বান্ধবগড়ে। এই নিয়ে বান্ধবগড়ে হাতি-মৃত্যুর সংখ্যা ১১ ছুয়েছে।
    বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের পানপাথা বাফার জোন থেকে ওই হস্তিশাবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। সম্ভবত, কোনও কারণে দলছুট হয়ে পড়েছিল শাবকটি। তাকে উদ্ধার করে রাম এলিফ্যান্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই রবিবার ভোরে তার মৃত্যু হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কী ভাবে ওই হস্তিশাবকটির মৃত্যু হল, তা খতিয়ে দেখতে তদন্ত করে দেখা হবে। ২৯ অক্টোবর বিকেলে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের কোর খিটৌলি এলাকায় জঙ্গলে চারটি হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখেন বন দফতরের কর্মীরা। আশপাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও পাঁচটি হাতিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরও মৃত্যু হয়। ৩১ অক্টোবর মৃত অবস্থায় পাওয়া যায় আরও একটি হাতিকে।তদন্তে জানা যায়, ছত্রাক সংক্রমিত কোদো বাজরা খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে হাতিগুলির।
    ছবি সৌজন্যে : ইউটিউব