বাবাকে দিয়ে মেয়ের বমি পরিষ্কার করাল হাসপাতাল

0
175

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এমার্জেন্সিতে অসুস্থ শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করার ঘটনায় সিএমওএইচ-র রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বাস্থ্য সচিব। এই ধরণের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করা হয়েছে। এদিকে অভিযুক্ত ডাক্তারের সাফাই হাসপাতালে সাফাইকর্মী সেই সময় না থাকায় পরিষ্কার দিতে বলা হয়েছে।