বাবার অপমানে আত্মঘাতী মেয়ে 

0
209
ছবি সৌজন্যে : নিজস্ব
বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে অপমানে আত্মঘাতী মেয়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেকটাউন দক্ষিণ দাড়িতে।
এরপরই দেহ আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে, কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয় দুই পরিবারের মধ্যে। যদিও এক পরিবারের অভিযোগ, অন্য পরিবার মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে। এরপরেই বিজু শা’কে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। দু’মাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন বিজু। পরিবারের অভিযোগ এই ঘটনার পরেই অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর মেয়ে। সেই কারণে মঙ্গলবার স্কুল থেকে শেষ পরীক্ষা দিয়ে এসে আত্মহত্যা করে বলে অভিযোগ। পরিবারের দাবি যতক্ষণ না পর্যন্ত দমদম সেন্ট্রাল জেল থেকে মুক্তির ব্যবস্থা না করা হচ্ছে তারা দেহ আটকে বিক্ষোভ দেখাবে।
যখন লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করতে যায় তখন আরো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ এলাকার মানুষজন তাদের দাবি মিথ্যা মামলায় যদি না ফাঁসানো হতো তাহলে অপমানে নাবালিকা মেয়ে আত্মহত্যার ঘটনা ঘটত না।