
বলিউডে অভিষেক হয়েছে আমিরপুত্র জুনাইদেরগত বছর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জুনাইদের প্রথম সিনেমা,মহারাজ।
এতে জয়দীপ আহলাওয়াতের মতো অভিনেতার পাশে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন আমিরপুত্র। এবার খুশি কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় জুনাইদ আসছেন ,লাভইয়াপ্পা শিরোনামের সিনেমায়।তবে প্রচার থেকে দূরেই থাকতে পছন্দ করেন আমিরপুত্র। তথাকথিত তারকা-সন্তান সুলভ আচরণও তার নেই। এমনকী ক্ষেত্রবিশেষে বাবার পরিচয় দিতেও নারাজ জুনাইদ।এমন একটি ঘটনা শেয়ার করেছেন জুনাইদ।যেখানে জুনাইদ জানিয়েছেন,বাবার তারকাখ্যাতি গায়ে মাখতে নারাজ তিনি। এমনকী বাবা আমির খানকেও অস্বীকার করেছিলেন তিনি। জুনাইদ বলেছেন, মুম্বাইয়ে যা ট্রাফিক, তাতে গাড়ির থেকে অটো চড়াই শ্রেয়। অনেক সময় বাঁচে। আর তাছাড়া তিনি এমন কোনো বড় তারকা নন যে সবাই তাঁর মুখ চেনেন। একবার, নাটকের মহড়ায় যাওয়ার জন্য অটোয় চেপেছেন।হঠাৎ দেখেন, যশরাজ ষ্টুডিও থেকে গাড়ি চেপে বাবা ফিরছে। আর দাঁড়াবি তো দাঁড়া তাঁর অটোর পাশেই দাঁড়ায় বাবার গাড়ি। স্বভাবতই তাঁকে দেখে জানলার কাচ নামিয়ে হাল-হকিকত জিজ্ঞেস করেন বাবা, আমির খান। জুনাইদও কথা বলেন টুকটাক।এদিকে সবটা তখন বিস্ফোরিত চোখে গিলছেন ওই অটোচালক। আমির চলে যাওয়ার পর প্রায় চিৎকার করে জিজ্ঞেস করে ওঠেন,ওঁকে চেনেন কীভাবে?তখন নিজেকে আড়াল করতে বাবার পরিচয়ই অস্বীকার করেন জুনেইদ।কোনোরকম আমতা আমতা আমতা করে অটোচালককে জবাব দিয়েছিলেন,আমির খান ও তার বাড়ি একই অঞ্চলে। তাছাড়া তার মা-দাদি বেনারসের মানুষ। সেই সূত্রে আমির খানকে চেনেন তিনি। এর মধ্যে,মুক্তির অপেক্ষায় জুনাইদ খানের,লাভইয়াপ্পা। জানা গেছে, নতুন প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উৎরাই হতে চলেছে তার আসন্ন রোমান্টিক কমেডি সিনেমার মূল প্রেক্ষাপট।
তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়।এটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। এর আগে আমির খানের লাল সিং চাড্ডা পরিচালনা করেছেন তিনি।








