বাবার সামনেই ট্রেন থেকে ঝাঁপ ডাক্তার মেয়ের

0
236
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চিকিৎসক বাবার সঙ্গে চেম্বারে যাওয়ার পথে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন মেয়ে। তিনিও পেশায় চিকিৎসক। জানা গিয়েছে চিকিৎসক অলোক পাল মেয়ে সঙ্গীতা পালকে সঙ্গে ডায়মন্ডহারবারে চেম্বারে যাচ্ছিলেন।

আনন্দপুরের মাদুরদহের বাসিন্দা অলোক পাল শিশু রোগ বিশেষজ্ঞ এবং মেয়ে সঙ্গীতা পাল জেনারেল ফিজিশিয়ান। প্রায় রোজই মেয়েকে সঙ্গে নিয়ে চেম্বারে যেতেন অলোক পাল। সেই মত মঙ্গলবার নিউ গড়িয়া স্টেশন থেকে ট্রেনে ওঠেন তাঁরা। কিন্তু সুভাষগ্রাম স্টেশন পেরোতেই ট্রেনের দরজার সামনে গিয়ে ঝাঁপ দেয় সঙ্গীতা। এরপর মল্লিকপুর স্টেশনে ট্রেন থামতে জিআরপির সঙ্গে যোগাযোগ করেন অলোক পাল। পরে রেললাইনের ধার থেকে সঙ্গীতা পালের দেহ উদ্ধার হয়।

অলোকস পাল জানিয়েছেন সঙ্গীতা ১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই অবস্থায় ২০১৯-এ এমবিবিএস পাস করে রেজিস্ট্রেশন নম্বর পান। মেয়ে যাতে একাকীত্বে না থাকে তার জন্যই প্রতিদিন সঙ্গে নিয়ে চেম্বারে নিয়ে যেতেন।