
বাবা দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে যখন মুকুল রায়কে বেইমান বলে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন সেখানে বসে ছেলে শুভ্রাংশু রায়। সেই প্রসঙ্গেই শুভ্রাংশু বলেছেন দল যখন তৈরি হয়েছিল তখন বাবা একজন ছিলেন। তবে অভিষেক বন্দ্যোপাধায় যা বলেছেন তার জবাব দেওয়ার জন্য দলের মুখপাত্ররা রয়েছেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবার বিষয়। দলের কথা আর বাইরে বলবেন না বলেও স্পষ্ট করেছেন শুভ্রাংশু রায়। এদিকে যে মুকুল রায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। উনিশের নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়। পরবর্তীতে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জয়ী হন তিনি।
ফের তৃণমূলে ফিরে যান মুকুল রায়। এরপর তাঁর দিল্লি যাত্রা নিয়েও জলঘোলা হয়েছিল। এখনও খাতায়কলমে বিজেপির বিধায়ক মুকুল রায়।
