
বাড়িতে বাবা-মা’র অবর্তমানে শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার কোদালিয়া আর এন ভট্টাচার্য রোডে।
পুলিশ সূত্রে খবর, প্রশান্ত কর্মকারের বাড়ির মধ্যে তার পাঁচ বছরের শিশু আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।প্রতিবেশীদের ধারণা কেউ খুন করে পালিয়ে যায় কে বা কারা। কর্মসূত্রে বাবা-মা প্রতিদিন বাইরে চলে যান। বাড়িতে ঠাকুরমা-ঠাকুরদার কাছে থাকতো এই প্রত্যুষা কর্মকার। রবিবার সন্ধ্যা নাগাদ হঠাৎ দিদিমা চিৎকার করে ওঠে। দিদিমার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে।
এসে দেখেন প্রত্যুষার মুখে কিছু দিয়ে খোঁচানো হয়েছে। প্রতিবেশীরা তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে সুভাষগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে দাদু এবং দিদিমা’কে গ্রেফতার করেছে পুলিশ।
