গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বাবুঘাটে গুলিবিদ্ধ লরিচালক, ধৃত ২, মগরাহাটে মৃত খালাসি 

    বাবুঘাটে গুলিবিদ্ধ লরিচালক, ধৃত ২, মগরাহাটে মৃত খালাসি 

    0
    834
    Lorry driver shot dead in Babughat 2 arrested Khalasi dead in Magrahat
    Lorry driver shot dead in Babughat 2 arrested Khalasi dead in Magrahat

    রবিবার গভীর রাতে বাবুঘাটে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন এক লরি চালক। এই ঘটনায় রাতেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। 

    মূল অভিযুক্তের নাম টিঙ্কু। তিনিই গুলি চালিয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, কোহিনুর মার্কেট এলাকায় বালিভর্তি লরি নিয়ে যাওয়ার বরাত পেয়েছিলেন চালক। তাঁর মালিকের সঙ্গে লরির জন্য ৩৩ হাজার টাকায় রফা হয়। অভিযোগ, ফোনে ৩৩ হাজার টাকা দেওয়ার কথা বললেও লরি পৌঁছলে ২৮ হাজার টাকা দেওয়া হয় তাঁকে। এর পর লরিচালক মালিককে ফোন করে বিষয়টি জানালে তিনি লরি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। বালিভর্তি লরি বাবুঘাটে ফিরে এলে তিনি এবং তাঁর কয়েক জন সঙ্গী লরির পিছু নেন। বাবুঘাটে পৌঁছে লরিচালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। অন্য লরিচালকেরাও তাতে যোগ দেন। শেষে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালান অভিযুক্ত। তাঁর সঙ্গে ছিলেন আরিফ, আসিফ এবং দানিশ নামের তিন যুবক। এঁদের মধ্যে আসিফ এবং আরিফকে ময়দান থানার পুলিশ রাতে গ্রেফতার করেছে। অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শুটআউটের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিল ময়দান এবং উত্তর বন্দর থানার পুলিশ। লরিচালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মগরাহাটে দুষ্কৃতিদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ভিন রাজ্যের ট্রাকের খালাসী। মৃত খালাসি নাহন কুমার সিং, তিনি বিহারের বেগুসরাই এলাকার বাসিন্দা।