গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বায়ো টয়লেট তৈরিতে হাত লাগালেন জুনিয়ররাই

    বায়ো টয়লেট তৈরিতে হাত লাগালেন জুনিয়ররাই

    0
    190
    পুলিশের থেকে অনুমতি না পেয়ে নিজেরাই বায়ো টয়লেট তৈরির কাজে হাত লাগিয়েছে।

    এক রোগীর পরিবার জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তৈরির সহায়তা করতে এগিয়ে এসেছেন বলে জানা গিয়েছে। শনিবার রাতে অনশন শুরুর পর থেকে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন চলছে জুনিয়র চিকিৎসকদের। পুরুষ এবং মহিলাদের জন্য দুটি আলাদা বায়ো টয়লেট বসাতে চেয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। গ্রিনজোনের যুক্তি দেখিয়ে অনশন মঞ্চের পাশে বায়ো টয়লেট বসাতে দেয়নি পুলিশ। পরিবর্তে সুলভ শৌচালয় ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। এই অবস্থায় বাধ্য হয়ে নিজেরাই বায়ো টয়লেট তৈরিতে হাত লাগিয়েছেন।