বায়ো মেডিক্যাল বর্জ্য নিয়ে কয়েকশো কোটির দুর্নীতি: জগন্নাথ

0
151
koyakso koti durniti jagannath
koyakso koti durniti jagannath
রাজ্যজুড়ে বায়োমেডিক্যাল বজ্য নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়িতে অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন রাজ্যের প্রায় ৭২ হাজার বেড রয়েছে।
তার মধ্যে ৫২ হাজার বেডের বায়ো মেডিক্যাল ওয়েস্ট সংগ্রহ করে অত্যাধুনিক প্লান্টে নিয়ে গিয়ে নষ্ট করে দেওয়ার যে কাজ হয় তা আর জি কর থেকে ২০১৯ থেকে যে সংস্থাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল যাদের পশ্চিমবঙ্গে বায়ো মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট-র কোনও প্লান্টই নেই। তিনি আরও বলেছেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপারও অভিযোগ করেছেন সন্দীপ ঘোষের নেতৃত্বে এই বায়ো মেডিক্যাল ওয়েস্ট রাতের অন্ধকারে বাংলাদেশেও পাচার করা হত।