গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk বারাসতে বাচ্চা চুরির গুজবে গ্রেফতার ২ গ্রুপ অ্যাডমিন

    বারাসতে বাচ্চা চুরির গুজবে গ্রেফতার ২ গ্রুপ অ্যাডমিন

    0
    226
    barasat arrest
    barasat arrest
    বারাসতে বাচ্চা চুরির গুজব ছড়ানোর অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ২ জন গ্রুপ অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
    পায়ে তালুকদার এবং প্রীতম মিস্ত্রিকে বারাসত থানার পুলিশ গ্রেফতার করেছে। শিশুকে খুনের ঘটনায় গুজবকে কেন্দ্র করে বুধবার গণপিটুনির অভিযোগে ৩ টি মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর ধৃতরা বারাসতের ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়ে বিভ্রান্ত হয়েছিলেন বলে জানায়। তার ভিত্তিতেই গ্রুপ অ্যাডমিন এক মহিলা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ৪-৫টি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের হয়েছে। এদিকে কাজিপাড়ায় যে বালকের দেহ উদ্ধারের অভিযোগে জেঠুকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ বছরের বালক ফারদিন নবিকে শ্বাসরোধ করে তারই জেঠু খুন করেছে বলে অভিযোগ।তাকে জেরা করে পুলিশের অনুমান সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ভাইপোকে খুন করেছেন জ্যেঠু আঞ্জিব নবি। তবে খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ৯ জুন কাজিপাড়ার বাসিন্দা ফারদিন নিখোঁজ হয়ে যায়। ১৩ জুন তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অন্যদিকে নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে উত্তেজনা ছড়িয়েছে ভদ্রেশ্বরে। চাপদানির খুড়িগাছি মল্লিহাটির ঘুঙির খাল থেকে শিশুর দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই শিশুর দেহ দেখে পুলিশে খবর দেয়। শিশুর দেহ সনাক্ত করেছে তাঁর বাবা। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।