বারাসতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ার

0
141
Elder died due to electrocution in Barasat
Elder died due to electrocution in Barasat
বারাসাতে জমা জলের মধ্যে দিয়ে যেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর মৃত বছর ৫৫-র অঞ্জনা বিশ্বাস।
প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, শুক্রবার রাত ১০টা নাগাদ ওই মহিলা কাজ থেকে বাড়ি ফেরার সময় কোনও কারণে একটি বিদ্যুতের খুঁটিতে হাত দেন। তৎক্ষণাৎ ছিটকে পড়ে যান। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন মহিলা রাস্তায় পড়ে আছে। মহিলাকে বাঁচাতে গিয়ে আরও একজন বিদ্যুৎস্পৃষ্ট হন, দাবি স্থানীয়দের। তড়িঘড়ি পুলিশ এবং বিদ্যুৎ দফতরে খবর দেন এলাকার লোকজন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলাকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু কি না, খতিয়ে দেখতে বারাসাত থানার পুলিশ ।