গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Video News বারাসতে মুন্ডু কাটা দেহ, সঙ্গে যৌনাঙ্গও

    বারাসতে মুন্ডু কাটা দেহ, সঙ্গে যৌনাঙ্গও

    0
    132

    চাষের জমির পাশে পড়ে রয়েছে যুবকের মুণ্ডহীন আধপোড়া দেহ। অর্ধনগ্ন শরীর জুড়ে ক্ষতের চিহ্ন। যৌনাঙ্গের খানিকটা উপড়ে নেওয়া হয়েছে। সকাল বেলায় মাঠে যাওয়ার পথে এই দৃশ্য দেখে ভয়ে কাঁটা হয়ে পড়েন চাষিরা। কেউ কেউ ছুট লাগান বাড়ির দিকে। তাদের মুখ থেকে ঘটনার বিবরণ শুনে একে একে জমির দিকে রওনা দেন অন্যান্যরা। ঘটনার আকষ্মিকতায় প্রবল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বারাসতের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে মালিকুর এলাকার বাসিন্দারা।