টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল বারাসত। তৃণমূল সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ২০২২-র টেট উত্তীর্ণরা। পাল্টা বিক্ষোভকারীদের লাঠিচার্জ কবে পুলিশ। কয়েকজন। বিক্ষোভকারী আহত হয়েছেন। ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বারাসতে। জানা গিয়েছে বারাসতে রবীন্দ্রভবনে তৃণমূল শিক্ষা সেলের শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আসার কথা থাকায় দুপুর থেকেই জমায়েত করেন ২০২২-র টেট উত্তীর্ণরা।
গ্রাম থেকে শহর
News & Much More





