বার্ড ফ্লু ঃ মালদায় স্বাস্থ্যভবনের প্রতিনিধিরা

0
597
BIRD FLU MALDA A SWASTHOBHABONER PROTINIDHI RA
BIRD FLU MALDA A SWASTHOBHABONER PROTINIDHI RA
বার্ড ফ্লু খতিয়ে দেখতে মালদায় গিয়েছে স্বাস্থ্যভবনের প্রতিনিধিরা। মালদার কালিয়াচকের সিলামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান। এরপর শিশুর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন।
বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যভবনের তরফে দাবি করা বার্ড ফ্লু-র আতঙ্ক সরিয়ে নির্বিঘ্নে মুরগির মাংস, ডিম খেতে। দুই শিশুর বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার খবরে যখন আতঙ্কে রয়েছে মানুষ, তখন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন আতঙ্কের কিছুই নেই মালদহের যে শিশুটির নমুনায় এইচনাইনএনটু ভাইরাসের স্ট্রেন পাওয়া গিয়েছিলো পরেরবার পরীক্ষায় সেই রিপোর্ট নেগেটিভ পাশাপাশি দুই শিশুর সংস্পর্শে আসা কোনও ব্যক্তিরই শরীরে ভাইরাস মেলেনি। এমনকি পোলট্রি ফার্মেও পাখিদের মধ্যে কিছু ধরা পড়েনি। কোনও হাঁস মুরগির মৃত্যুর খবরও পাওয়া যায়নি।  প্রাণিসম্পদ দফতরের সচিব বিবেক কুমার জানিয়েছেন এপ্রিল-মে মাসে ১৭২৮ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে মালদহ থেকে ৩৯০ নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু কোনও ক্ষেত্রে এভিযান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব মেলেনি।