
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ যুদ্ধ ভারতেও কম হয় না। স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গুজরাটের ভদোদরায় একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা গিয়েছে এল ক্লাসিকো’র কথা। স্পেনের প্রেসিডেন্টের সামনে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতেও স্প্যানিশ ফুটবল যথেষ্ট জনপ্রিয়।
এল ক্লাসিকোয় বার্সেলোনার জয় নিয়ে এখানেও খুব চর্চা। স্পেনে যে রকম দুই ক্লাব নিয়ে তর্কবিতর্ক হয়, ভারতেও তার চেয়ে কম কিছু হয় না। তিনি শুনেছেন স্পেনে যোগা খুব জনপ্রিয়। পাশাপাশি স্পেন-ভারতের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, খাবার, সিনেমা বা ফুটবল ভারত-স্পেনের জনগণের মধ্যে যোগসূত্র আরও দৃঢ় করেছে। তিনি খুশি যে, ভারত ও স্পেন ঠিক করেছে, ২০২৬-কে দুদেশের সংস্কৃতি, পর্যটন ও এইআই-র মিলিত উৎসব পালন করা হবে। অন্যদিকে স্পেনের প্রেসিডেন্ট বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ভারতে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস তৈরি করা ৷ সেই সঙ্গে ভারতে বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা ৷
ছবি সৌজন্যে : এক্স
