বালকবুদ্ধিকে সদ্বুদ্ধি দিক, রাহুলকে মোদী 

0
145
Hathors of Uttar Pradesh again in the title
Hathors of Uttar Pradesh again in the title
বালকবুদ্ধিকে সদ্বুদ্ধি দিক। নাম না করে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নিশানায় ব্যাকফুটে দেখা গিয়েছিল কেন্দ্রকে। মঙ্গলবার রাহুল গান্ধীর দল কংগ্রেসকেই পরজীবী বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ২০২৪ সাল থেকে কংগ্রেসের নতুন পরিচয় পরজীবী। যার উপর নির্ভর করে বেঁচে থাকে, তাদেরই খায়।কংগ্রেস যে দলের সঙ্গে জোট বাঁধে, তাদেরও ভোট কমে যায়। যেখানে কংগ্রেস প্রধান দল ছিল, সেখানে তার স্ট্রাইক রেট ২৬ শতাংশ। কিন্তু যেখানে কারও জুনিয়র পার্টনার হয়েছিল, সে সব রাজ্যে তাদের স্ট্রাইক রেট ৫০ শতাংশ। গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে নিজেদের দমে লড়েছে। ৬৪টির মধ্যে দু’টিতে জিতেছে তিন রাজ্যে। জোটসঙ্গীদের কাঁধে চড়ে এই আসন পেয়েছে কংগ্রেস।এরপরেই রাহুল গান্ধীর ভাষণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেছেন, সকলে লোকসভায় বাচ্চার মতো আচরণ দেখেছেন। বালকবুদ্ধির বিলাপ চলছিল। বালকবুদ্ধিতে ব্যবহার কীভাবে করতে হয় জানে না, কথাও বলতে জানে না। সীমা ছাড়িয়ে যায়। সেই জন্য সংসদেও কারও ঘাড়ে চেপে বসেন। সীমাবদ্ধতা ভুলে যান। সংসদে চোখ টেপেন। গোটা দেশ জানে, তাই বলছে, তাঁর দ্বারা হবে না।সমবেদনা কুড়োতে নতুন নাটক চলছে এখন। কিন্তু দেশ সত্যটা জানে। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির মামলায় জামিনে রয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয়েছে তাঁকে।