বালিগঞ্জের সেনা ক্যাম্পের আবাসনে ৬ বছরের শিশুর মৃত্যু

0
181
A 6 year old child died in Ballygunge army camp accommodation
A 6 year old child died in Ballygunge army camp accommodation

বালিগঞ্জের সেনা ক্যাম্পের আবাসনের ছ’তলায় খেলতে গিয়ে সিঁড়ির রেলিং গলে ৬ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা  গিয়েছে, বালিগঞ্জ সেনা ক্যাম্পের জামানা বিল্ডিংয়ে বাবা-মায়ের সঙ্গে থাকত ওই শিশুটি। রাতে ছ’তলায় দাদার সঙ্গে খেলতে খেলতে আচমকাই সিঁড়ি দিয়ে পড়ে যায় সে। ঘটনা নজরে আসতেই ছুটে আসেন ওই আবাসনের আবাসিকেরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁচ তলা থেকে এর ফলে মাথায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে শিশুটির। প্রচুর রক্তক্ষরণও হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকেরা চিকিৎসা শুরু করেন। কিন্তু বাঁচানো যায়নি তাকে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।