
বুধবার সাতসকালে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের। এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে খবর, গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবকের নাম অজিত সাউ।
৩২ বছর বয়সি অজিত থাকেন আমর্হাস্ট স্ট্রিটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাইক নিয়ে এসেছিলেন যুবক। ব্রিজের উপর বাইক দাঁড় করিয়ে বসেছিলেন। আচমকাই ছুটে গিয়ে রেলিং টপকে নদীতে ঝাঁপ মারেন তিনি। হইহই করে ছুটে চলে আসেন লোকজন। শুরু হয় চিৎকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালি থানার পুলিশ। বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে। নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।








