বালি-মাটি ঃ জেলায় জেলায় আক্রান্ত পুলিশ

0
1423

মাটি পাচারে বাধা দেওয়ায় মুর্শিদাবাদের রানিতলাতে সিভিক ভলান্টিয়ারকে হাঁসুয়ার কোপ মারা হয়েছে। আক্রান্ত হয়েছেন সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার সহ চারজন। জানা গিয়েছে বুধবার পিরোজপুর ঘাটের কাছে মাটি কেটে ট্রাক্টরে করে চলছিল মাটি পাচার। খবর পেয়েই আটকাতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রত্যেকেই ইসলামপুরের বাসিন্দা। আটক করা হয়েছে জেসিবি ও বাইক।