গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Video News বালুরঘাটে মমতার ছবি দিয়ে ঋণের ফাঁদ

    বালুরঘাটে মমতার ছবি দিয়ে ঋণের ফাঁদ

    0
    204

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম-ছবি ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠেছে বালুরঘাটে। সাইবার অপরাধের থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। সোশাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে লেখা হয়েছে, প্রিয় বোনেরা সুদ ছাড়াই ৪০ হাজার টাকা পাবেন। প্রতি মাসে মাত্র ৫৫৯ টাকা। এই পোস্টের সঙ্গেই দেওয়া রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ভাইরাল হওয়া এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে। পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রথম দেখাতেই মনে হবে, সরকারি প্রকল্পের বিজ্ঞাপন। পোস্টটির মধ্যে ক্লিক বাটনও আছে। তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে। তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।