
স্বৈরাচার দেশছেড়ে পালিয়ে গেলেও তাদের প্রেত্মাতারা রয়ে গেছে, তাই দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। এমনই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেছেন, জনগণের ভাগ্যের ভালো পরিবর্তন হলেই তবে তা সংস্কার হবে।ঢাকা থেকে সাংবাদিক জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বিএনপির সিনিয়র নেতা তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেত্মাতারা রয়ে গেছে, তাই দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। এ সময় শুধু বইয়ের কতগুলো লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভাগ্যের ভালো পরিবর্তন হলেই তবে তা সংস্কার হবে।
বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে দাবি করে তারেক রহমান বলেছেন, আজ অনেক ব্যক্তি সংস্কারের কথা বলছেন, তবে সবার আগে সংস্কারের প্রস্তাব বিএনপিই দিয়েছিল।









