
বিএলওদের মৃত্যু-আত্মহত্যায় আনন্দ পাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বেলাগাম আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেছেন এসি ঘরে বসে অনেক পরিকল্পনা করা যায়। কয়েকদিন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ঘুরে দেখুন জ্ঞানেশ কুমার।
গণতন্ত্রকে জ্ঞানেশ কুমার ধ্বংস করছেন বলে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন বিএলওদের ওপর অসম্ভব চাপ তৈরি করছে কমিশন। সারা দিন ফর্ম বিতরণ ও সংগ্রহ করতে হচ্ছে, রাতে আপলোড করতে হচ্ছে। আপলোড করতে গিয়েও অনেক সময় সার্ভার কাজ করছে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি প্রায় ২৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে বিএলওদের।
এজন্য অসুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। যার দায় নির্বাচন কমিশনের।








