
পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর, এরপরই এবার জাতীয় নির্বাচন কমিশন তাদের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন।
জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, নাগরিকরা ১৯৫০ এই ভোটার হেল্পলাইন নম্বর ব্যবহার করতে পারবেন। এই নম্বরের সাহায্যে বিএলও- দের সঙ্গে সরাসরি কথা বলা যাবে। যাবতীয় প্রশ্ন করা যাবে তাঁদের। পাওয়া যাবে উত্তরও। এই পরিষেবার নাম বুক আ কল উইথ বিএলও। নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রশ্ন এবং অভিযোগের সমাধান হবে এই ভোটার হেল্পলাইন নম্বরে ফোন করলে। নিজের বুথের নির্দিষ্ট বুথ লেভেল অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভোটাররা।
ভোট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য যাতে সাধারণ মানুষ পান, তার জন্য আরও বেশ কয়েকটি পরিষেবা চালু করেছে নির্বাচন কমিশন।
