বিক্ষিপ্ত অশান্তিতেও শান্তিপূর্ণ ভোট বলছে কমিশন

0
229
santi purna vote bolche commision
santi purna vote bolche commision

কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত অশান্তির পরেও দিনের শেষে নির্বাচন কমিশনের দাবি রাজ্যের প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সাংবাদিক বৈঠকে শান্তিপূর্ণ ভোটের কথা জানালেও কমিশনের কাছে শুধুমাত্র কোচবিহার থেকেই ২৬৯টি অভিযোগ জমা পড়েছে। এরপরেই রয়েছে ১৬২টি অভিযোগ জমা পড়েছে আলিপুরদুয়ার থেকে এবং জলপাইগুড়ি থেকে এসেছেন ১২৫টি অভিযোগ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৩ কেন্দ্র মিলিয়ে ৫৫৬টি অভিযোগ দায়ের হয়েছে। যার মধ্যে ৩৫৬টির সমাধান করা হয়েছে। ৯৯ টি অভিযোগ খারিজও করে দেওয়া হয়েছে। আরিজ আফতাব আরও জানিয়েছেন ১০০ শতাংশ বুথেই ছিল কেন্দ্রীয় বাহিনী। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট পড়েছে ৭৭ দশমিক ৫৭ শতাংশ। যা দেশের অন্য রাজ্যকে পিছনে ফেলেছে।