
বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শেষ হয়েছে রাজ্যের তৃতীয় দফানির্বাচন কমিশন সূত্রে খবর বিকেল পর্যন্ত ৪৩৩ টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে সিপিএমের অভিযোগ সংখ্যা সব থেকে বেশি ১৬৩টি।
মঙ্গলবার সকালে ভোট শুরু হতেই রানিনগরে সিপিএম এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধর থেকে বাঁচতে কলাবাগানে আশ্রয় নিতে দেখা গিয়েছে সিপিএম এজেন্টকে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। এরইমধ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ডোমকল, রতুয়াতেও বোমাবাজির ঘটনা ঘটে। রতুযায চাঁদমুনি ১ হাই মাদ্রাসায় ২০১ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে মুর্শিদাবাদের আমডহরা এলাকায় কংগ্রেস কর্মীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এসবের মধ্যে ডোমকলে বিএসএমএম হাইস্কুলে ১৫৩ নম্বর বুথে বাম-কংগ্রেস কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ৭৩ রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে ১৭০, ১৭১ নম্বর বুথেও স্থানীয় ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বোমা মারার হুমকি দিয়ে বিজেপির সহাযতা ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলে বিরুদ্ধে।








