
বিক্ষিপ্ত অশান্তির আবহে রাজ্যে শুরু প্রথমদফার লোকসভা নির্বাচন। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির কিছু ছবি উঠে এসেছে।
কোচবিহারে রবীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা। ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ। ওয়েব কাস্টিং দেখে কমিশন জানিয়েছে, ভোট প্রক্রিয়া স্বাভাবিক। এদিকে জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার ১৮ বাই ৯৭ বুথের দুইটি বিজেপি পরিবারের ওপর হামলার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।কোচবিহারের দিনহাটায় বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে অপহরণের অভিযোগ।অভিযোগের তীর তৃণমূলের দিকে।
