
চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় বুধবার মূলত মেঘলা আকাশ থাকবে দিনভর। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। হাওয়া অফিস বলছে, বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে।
