বিক্ষোভে উত্তাল কসবা, ছেঁড়া হল মমতা-অভিষেকের কাটআউট

0
148

সাউথ ক্যালকাটা ল’কলেজে ধর্ষণের অভিযোগ উঠতেই দুপুর থেকে দফায় দফায় বিক্ষোভ কসবা থানায়। বিকেলে সেই ক্ষোভ আছড়ে পড়ে কলেজের সামনে। কলেজে লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউট ছিঁড়ে ফেলেন বাম ছাত্র যুবরা। গণধর্ষণের প্রতিবাদে এরপর কসবা থানার সামনে বাম ছাত্র যুবদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।