
সরকারের প্রধানদের সঙ্গে বিচারপতিদের বৈঠক মানেই, কোনও বোঝাপড়া’ হচ্ছে, এমন কোনও কারণ নেই। এমনই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
তিনি বলেছেন, প্রশাসনিক কারণেই দেশ এবং রাজ্য সরকারগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করতে হয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের।
প্রধান বিচারপতি এ-ও জানিয়েছেন যে, বিভিন্ন উৎসব কিংবা অনুষ্ঠানে বিচারপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীদের দেখা হয়। কিন্তু এই সমস্ত সাক্ষাতে কাজের বিষয়ে কোনও কথা হয় না। তাঁর কথায়, বিচারপতি হিসাবে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে কাজ করেন। সম্প্রতি প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের বিরোধী দলগুলি।
ছবি সৌজন্যে : এক্স
