
এসএসসি-র চাকরি বাতিল নিয়ে বিচারব্যবস্থাকে আক্রমণ করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএমের আইনজীবী সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।
প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য-র ডিভিশন বেঞ্চ হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছেন। ২০১৬-য় এসএসসি নিয়োগ বাতিলের রায়কে প্রচার সভা থেকে বেআইনি আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছিলেন আদালত বিক্রি হয়ে গিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি।
