
পুলিশের নিষেধ এড়িয়েই পঞ্চমীর বিকেলে কলকাতায় মহামিছিল করেছেন চিকিৎসকরা। কলকাতা মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত জোড়া মিছিল হয়েছে।
বিচারের দাবি এবং ধর্মতলায় অনশনরত জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানিয়ে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু পুজোর ভিড় এবং যানজটের অজুহাতে পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। এরপরেই কলেজ স্ট্রিটের পরিবর্তে মেডিক্যাল কলেজ থেকে মিছিল বের করেন চিকিৎসকরা। শুরুতেই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় রাস্তার একধার ধরে মিছিল করতে হবে। যাতে কোনওভাবেই রাস্তা আটকানো হয়। সেইমতই মিছিল এগোয় ধর্মতলার দিকে। জুনিয়র, সিনিয়র চিকিৎসকরা তো ছিলই, মিছিলে যোগ দিয়েছিলেন প্রচুর সাধারণ মানুষ।





