
বিচারের দাবিতে ফুঁসছে ফালাকাটা। শনিবার দিনভর দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত ছিল ফালাকাটা। আর রবিবারের ছবিটা ঠিক উল্টো।
থমথমে পরিবেশ নিহত শিশুকন্যার গ্রাম। প্রত্যেকের চোখেমুখে ক্ষোভের বহিপ্রকাশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এদিকে ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়েছেন নিয়ম মেনে ময়নাতদন্ত হয়নি। ফালাকাটায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। জানিয়েছেন নাবালিকার পরিবার আইনি লড়াই করলে পাশে থাকবেন। শুক্রবার বিকেলে শিশুকে অত্যাচার করে খুনের অভিযোগ ওঠে ২ জনের বিরুদ্ধে।
এই ঘটনায় এক অভিযুক্তকে পিটিয়ে মারে গ্রামবাসীরা। অন্যজন থানায় আত্মসমর্পণ করে। তারপর থেকেই অভিযুক্ত-র ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে গ্রামবাসীরা।









