বিচার ছিনিয়ে আনতেই হবে, ফের পথে নির্যাতিতার বাবা-মা

0
205

সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনে চোখে জল আর জি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার বাবা-মা। ফের লড়াইয়ের কথা বলে তাঁরা জানিয়েছেন আশা হারালে চলবে না, বিচার ছিনিয়ে আনতেই হবে। মেয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছিলেন বলেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সিবিআই কী করছে জানা নেই, আইনি লড়াই চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।