গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিজয় মিছিলে অনুমতি, কালীগঞ্জ-র পুনরাবৃত্তি নয়

    বিজয় মিছিলে অনুমতি, কালীগঞ্জ-র পুনরাবৃত্তি নয়

    0
    34
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফলঘোষণার পর জয়ী রাজনৈতিক দলগুলোকে বিজয় মিছিল করার জন্য পুলিশের অনুমতি নিতে হবে। গণনার আগের দিন সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করেছেন সিইও মনোজ আগরওয়াল।
    তিনি বলেছেন, নির্দিষ্ট জায়গার ডিইও-দের সঙ্গে কথা বলবেন। জেলাশাসকরা আগেই জানিয়েছিলেন, গণনার দিন প্রায়ই দেখা যায় অশান্তির ঘটনা ঘটতে। সেক্ষেত্রে, পুলিশ প্রশাসন এবং ডিইও-দের সঙ্গে বৈঠক করেই সিদ্ধান্ত নেবে কমিশন। তাই, গণনার দিন বিজয় মিছিল হবে কি না, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বার রাজ্যে মোট ৭৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক গণনাকেন্দ্রে থাকবে ২ কোম্পানি করে। মুখ্য নির্বাচনী আধিকারিকের কথায়, কেউ জিতবে, কেউ হারবে। তার পরে আবার ভোট। কিন্তু নিরাপত্তায় কোনও ফাঁক থাকবে না।
    একইসঙ্গে ২০২৫ সালের জুন মাসে অনুষ্ঠিত নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল এবং পরবর্তী পরিস্থিতি রাজনৈতিক মহলে একটি বড় চর্চার বিষয় ছিল। সেখানে অভিযোগ উঠেছিল তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল বছর ১০-র তামান্না খাতুনের।