গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিজাপুরে সংঘর্ষে মৃত্যু ৩ মাওবাদীর

    বিজাপুরে সংঘর্ষে মৃত্যু ৩ মাওবাদীর

    0
    101
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ছত্তীশগঢ়ের দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানায়  নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে । গত পাঁচ দিনে এই নিয়ে তৃতীয় অভিযানে সাফল্য পেয়েছে  নিরাপত্তাবাহিনী। ছত্তীশগঢ় পুলিশ সূত্রে জানানো হয়েছে , গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল, দান্তেওয়াড়া এবং বিজাপুর সীমানার জঙ্গলে লুকিয়ে  রয়েছে  মাওবাদীরা।

    গোটা এলাকা ঘিরে ফেললে দুপক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলেছে। তিন মাওবাদীর মৃত্যুর  পাশাপাশি বেশ কয়েকটি বন্দুক এবং বিস্ফোরকও বাজেয়াপ্ত করা হয়েছে  বলে খবর। চলতি বছরেই এনকাউন্টারে নিহত মাওবাদীদের সংখ্যা দাঁড়াল ১১৬। রবিবার, বিজাপুরে নিরাপত্তাবাহিনীর গাড়ি আইইডি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে  দেওয়ার চেষ্টা করেন মাওবাদীরা। যদিও অল্পের জন্য বেঁচে যান জওয়ানরা।