গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বিজেপিকে কেউ বাঁচাতে পারবে না : মমতা

    বিজেপিকে কেউ বাঁচাতে পারবে না : মমতা

    0
    143
    BJP ke keu bachate parbe na mamata
    BJP ke keu bachate parbe na mamata

    সন্দেশখালিতে সিবিআই, এনএসজির তল্লাশিতে বিদেশি অস্ত্রশস্ত্রসহ অস্ত্রভাণ্ডারের খোঁজ পাওয়ার পরের দিন সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে বিজেপিকে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।মন্তব্য করেছেন,বিজেপির ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না। 

    তৃণমূল কংগ্রেস নেত্রী লিখেছেন দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের পর বিজেপি রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে। টাকা এবং পেশিশক্তির জোরে ভোট বিঘ্নিত করার চেষ্টা করছে। প্রচারে এবং জনসভায় মানুষের শক্তি ঠিক কতটা তা নিজে চোখে দেখেছেন। বিজেপির ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না। জয় অনিবার্য।উল্লেখ্য গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় মেঝে। আর সেখান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।