গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home North 24Pgs বিজেপিকে ‘কোকিল’ খোঁচা মুখ্যমন্ত্রীর

    বিজেপিকে ‘কোকিল’ খোঁচা মুখ্যমন্ত্রীর

    0
    111
    কোকিল কুহু কুহু ডেকে চলে যায়, কিন্তু কাকের কর্কশ ডাক হলেও রোজ আসে। পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপিকে কোকিলের সঙ্গে তুলনা টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    পশ্চিমবঙ্গ মিনি ইন্ডিয়া, এখানে কে কী খাবে, কী পরবে কেউ প্রশ্ন করে না। পশ্চিমবঙ্গ যে সাম্প্রদায়িক সম্প্রীতির আরেক উদাহরণ পুজো উদ্বোধনে গিয়ে সেই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়বাজারে বসবাসকারী অবাঙালি বাসিন্দাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন কারও বাড়ি বিহার, তো কারও উত্তরপ্রদেশ, কেউ আবার রাজস্থানের বাসিন্দা হতে পারেন, কিন্তু তাঁরা যেন পশ্চিমবঙ্গকে নিজের বাড়ি ভাবে।
    এখানে কে কী খায়, কী পরেন, জাত-ধর্ম নিয়ে কোনও প্রশ্নই করা হয়নি। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে সবাই মিলেমিশে থাকতে পারে।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া