বিজেপিতে আসতে চান স্পষ্ট কুণালের কথায়, ফের কল্যাণ, পাল্টাও

0
183
BJP TE ASTECHAN SPASTO KUNAL ER KOTHA A FER KALYAN PALTA O
BJP TE ASTECHAN SPASTO KUNAL ER KOTHA A FER KALYAN PALTA O
বিজেপিতে আসতে চান, একথা কুণাল ঘোষের কথাতেই স্পষ্ট হয়েছে। বিতর্ক উস্কে ফের দাবি করেছেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।
তিনি আরও দাবি করেছেন ২০১৮-য় বিজেপির মুখপাত্র হতে চেয়েছিলেন কুণাল ঘোষ। মুখপাত্র হয়ে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করতে চেয়েছিলেন কুণাল ঘোষ। কিন্তু সেই সময় বিজেপি নেতৃত্ব কুণাল ঘোষকে দলে নিতে চায়নি। কল্যাণ চৌবে আরও দাবি করেছেন কুণাল ঘোষকে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে কোনও পদের প্রলোভন দেখানো হয়নি। ভোটে হারবেন জেনে কল্যাণ চৌবে প্রলাপ বকছেন বলে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ। কল্যাণ চৌবে তৃণমূলে ঢুকতে চেয়েছিলেন বলে পাল্টা দাবি করেছেন কুণাল ঘোষ।