বিজেপিতে শেখর সুমন, কংগ্রেসের রাধিকা 

0
219
Shekhar Suman in BJP Radhika in Congress
Shekhar Suman in BJP Radhika in Congress
বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা শেখর সুমন। মঙ্গলবার দেশে তৃতীয় দফা ভোটের দিনই দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি।
শেখর সুমনের পাশাপাশি কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাধিকা খেরা-ও বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দিয়েই শেখর সুমন বলেছেন, তিনি গত কাল পর্যন্ত জানতেন যে তিনি বিজেপির দফতরে বসে থাকবেন। জীবনে অনেক কিছুই এরকম আচমকা ঘটে। কপালে কী আছে, সেটা তো জানা যায় না। তবে কখনও কখনও কোনও আদেশ শিরোধার্য করে নিতে হয়। তিনি খুব ইতিবাচক একটা মনোভাব নিয়েই বিজেপিতে এসেছেন। ঈশ্বরকে ধন্যবাদ। কারণ রামের আদেশ পালনের জন্যই তিনি বিজেপিতে এসেছেন। কয়েক দিন আগেই হিমাচল প্রদেশের মাণ্ডির পদ্মপ্রার্থী কঙ্গনা রানাওয়াতের ভূয়সী প্রশংসা করেছিলেন শেখর সুমন। অথচ পুত্র অধ্যয়নের সঙ্গে সম্পর্কে ইতি ঘটার পরে প্রকাশ্যে অভিনেত্রীকে ডাইনি বলেছিলেন তিনি।  ২০০৯ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শেখর সুমন। বিহারের পটনাসাহিব লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করা হয়েছিল। কিন্তু ওই আসনে জিতেছিলেন তৎকালীন বিজেপি নেতা তথা অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হা।