
কেন্দ্রে বিজেপির সরকারের আমলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির কারণে ভারতীয় টাকা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই কটাক্ষ করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে।
তিনি বলেছেন, সরকারের নীতি ভালো হলে ভারতীয় টাকার মূল্য আরও বাড়তো। ভারতীয় টাকার মূল্য দুর্বল হওয়া প্রমাণ করে যে ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো নয়।
মল্লিকার্জুন খাড়গের আরও দাবি, কেন্দ্র সরকার হয়তো নিজের পিঠ নিজে চাপড়াবে অর্থনৈতিক উন্নতি নিয়ে , কিন্তু ভারতীয় মুদ্রার বিশ্বে কোনও মূল্য নেই। পুরোটাই কেন্দ্রের ফাঁপা আওয়াজ ছাড়া আর কিছুই নয়।
