বিজেপির এজেন্টের মাকে হাতুড়ি দিয়ে মার 

0
244
Hit mother of BJP agent with hammer
Hit mother of BJP agent with hammer

দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তেই ভোট পরবর্তী হিংসার জেরে এবার বিজেপির পোলিং এজেন্টের মাকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠেছে মুড়িগঙ্গা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাইয়ের বিরুদ্ধে।

অভিযোগকারীর বয়ান অনুযায়ী,খগেন মন্ডল বিজেপির ওই এলাকার কার্যকর্তা ,কাউন্টিং এজেন্টও ছিলেন। সেই অপরাধের গ্রাম পঞ্চায়েতের প্রধানের গোবিন্দ মন্ডল এর ভাই স্বপন মন্ডল কয়েকজন দুষ্কৃতিদের সঙ্গে করে নিয়ে প্রথমে তার তাঁদের ঘর ভাঙতে গেলে খোকনের ৭০বছর বয়সের বৃদ্ধা মা সবিতা মন্ডলকে হাতুড়ি দিয়ে আঘাত এবং তাঁর স্ত্রী এবং ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পরে ভাই এর ব্যাপারে প্রধান গোবিন্দ মন্ডলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। তবে ওই এলাকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সামাদ আলী খান জানিয়েছেন,নদী বাঁধের ধারে এবং পথ চলতি রাস্তার ধারে ওই বিজেপির কার্যকর্তা খোকন মন্ডল শৌচালয় তৈরি করেছে।নদীবাঁধ সংস্কারের জন্য শৌচালয়টি ভেঙে দেবার কথা বলতে তাদের উপরে আক্রমণ চালায় খোকন এবং তার পরিবারের লোকজন। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।