
বিজেপির কাছে নারী সুরক্ষার কথা শুনবে না তৃণমূল। বাংলায় প্রচারে এসে সন্দেশখালি নিয়ে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ তৃণমূলকে আক্রমণের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজভবন, হাথরসের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন যোগী আদিত্যনাথ বাংলায় এসে ভাষণ দেবে যার আমলে হাথরস, উন্নাও, লেখিমপুর খেরির মত ঘটনা ঘটেছে তিনি আবার আইনশৃঙ্খলা নিযে বড় বড় কথা বলছেন। এনসিআরবি-র রিপোর্টও বলছে দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর কলকাতা। এদিকে রাজভবন বিতর্কের মধ্যে লোকসভা নির্বাচনে তৃণমূলের ১২ মহিলাপ্রার্থীদের নিয়ে কলকাতায় মিছিল করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শ্লীলতাহানির অভিযোগের রাজ্যপালের বিরুদ্ধে সরব হওয়ায় চন্দ্রিমা ভট্টাচার্যকে ব্যান করেছে রাজভবন। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল থেকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন রাজভবন রাজ্যপালের পৈতক সম্পত্তি নয়।
