গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk বিজেপির ডাকে মশাল হাতে মিছিল নাগরিক সমাজের

    বিজেপির ডাকে মশাল হাতে মিছিল নাগরিক সমাজের

    0
    240
    বিজেপির ডাকে নাগরিক সমাজের মিছিলেও কার্যত জনস্রোত। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত এই মিছিলে দলীয় পতাকা ছাড়াই অংশ নিয়েছিলেন বিজেপি নেতৃত্ব।
    মশাল হাতে মিছিল করেন বিজেপির নেতা কর্মীরা। মিছিল থেকে আর জি কর মামলার যেমন বিচারের দাবি উঠেছে তেমনই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান উঠেছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন রেড রোডে পুজো কার্নিভালে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিজেপি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।
    তিনি আগেই ঘোষণা করেছিলেন কার্নিভাল বয়কট কর, মশাল জ্বালো রাস্তায় নামো। ঠিক তেমনই মশাল হাতে কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে বিজেপির ডাকে নাগরিক সমাজের মিছিল।
    ছবি  সৌজন্যে : নিজস্ব