
কংগ্রেস সিপিএমকে বিজেপির দালাল বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই দুই দল এখানে ইন্ডিয়া জোটের কেউ নয়।
কংগ্রেস সিপিএমকে খোঁচা দিয়ে তিনি আরও বলেছেন কেউ কেউ বলছে তারাই নাকি জোট ইন্ডিয়া। ভোটও চাইছে। তৃণমূল নেত্রীর দাবি তিনিই জোট ইন্ডিয়া তৈরি করেছেন। এখানে কংগ্রেস, সিপিএম জোটের কেউ নয়। ওরা বিজেপি করে। কংগ্রেস, সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া। তাঁর কথায় ভোটের পরে জোট ইন্ডিয়ার নেতৃত্ব দেবে তৃণমূলই। তার কথায় কেরলে কুস্তি করছে আর এখানে বিজেপির কথায় কংগ্রেস সিপিএম দোস্তি করেছে।
