
সিপিএমের সামনে আত্মসমর্পণ করবেন না বলেই বাংলায় একলা চলো নীতি নিয়েছেন। মালদার সভা থেকে এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আরেকটা কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলায় সিপিএম-র সঙ্গে জোট না করতে কংগ্রেসকে নিষেধ করেছিলেন। কিন্তু কংগ্রেস তাঁর কথা শোনেনি। মালদার সুজাপুরে প্রচারে গিয়ে ভাষণের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি ভোট ভিক্ষে করতে এসেছেন। একইসঙ্গে তাঁর দলের কেউ যদি ভুল করে থাকে, তার জন্য ক্ষমা চেয়ে নন। এরপরেই ইন্ডিয়া জোটের সমীকরণ নিয়ে নিজের অবস্থান জানিয়ে দেন। মমতা জানিয়েছেন দিল্লিতে বিজেপিকে রুখতে হলে বাংলায় ভোট কাটাকাটি কাম্য নয। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিধানসভা নির্বাচনে তৃণমূল মানুষের ঢালাও ভোট পেয়েছে বলেই বিজেপিকে আটকানো গিয়েছিল। এবারও একইভাবে বিজেপির রথকে রুখে দিতে হবে বলে জানিয়েছেন। নেত্রী বলেছেন কংগ্রেস বাংলায় জিততে পারবে না। যেখানে তৃণমূলের ক্ষমতা রয়েছে সাহায্য করছে। কিন্তু বাংলায় নয়। বাংলায় কংগ্রেস সিপিএম জোট করেছে। কিন্তু তৃণমূল বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে।
