গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বিজেপির প্রণত-র গাড়ি ভাঙচুর, মাথা ফাটল জওয়ানের

    বিজেপির প্রণত-র গাড়ি ভাঙচুর, মাথা ফাটল জওয়ানের

    0
    511
    BJP R PRANAT ER GARI VANGCHUR MATHA FATLO JAWAN ER
    BJP R PRANAT ER GARI VANGCHUR MATHA FATLO JAWAN ER
    বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর, সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যাওয়ার অভিযোগ ঘিরে ভোটের দুপুরে ধুন্ধুমার গড়বেতা।
    রিগিংয়ে অভিযোগ পেয়ে ঝাড়গ্রামের গড়বেতার ১৯৮ এবং ২০০ নম্বর বুথে বিজেপি প্রার্থী প্রণত টুডু গেলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। প্রণত টুডু বেশ কয়েকজন সঙ্গে নিয়ে বুথে পৌঁছে দেন। এরপরেই তেতে ওঠে এলাকা। বিজেপি প্রার্থী প্রণত টুডুর ও তাঁর নিরাপত্তারক্ষীদের ওপর ইটবৃষ্টি শুরু করেন তৃণমূল কর্মীরা। কার্যত বাহিনীকে তাড়া করা হয়। ইটের আঘাতে মাথা ফাটে প্রণত টুডু নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানের। ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থী গাড়ি। সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এদিকে বাঁকুড়ার শালতোড়ায় জলের দাবিতে ভোটের দিন বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সুভাষ সরকারের দাবি এর পিছনে রয়েছে তৃণমূলের উস্কানি। বিক্ষোভের মুখে পড়ে কার্যত এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী।