বিজেপির প্রাক্তন সভাপতির প্রশ্নে বর্তমান

0
167
sukanta dilip
sukanta dilip

মেদিনীপুরে তাঁর আসন বদলানো থেকে দলের বিপর্যয়ে দিলীপ ঘোষ যখন দলের সাংগঠনিক ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন। তখন সুকান্ত মজুমদারের বক্তব্য দল অনেক সময় সিদ্ধান্ত নেয়। সেটা ক্লিক করেনা।

দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন ২০১৯-এ সফলতার পর ৩টে উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়েছিল। তার মধ্যে খড়গপুর ছিল।এদিকে দিলীপ ঘোষের দাবি রাজ্য সভাপতি থাকাকালীন জেলায় জেলায় ঘুরে তিনি যে সংগঠন তৈরি করেছিলেন তা অনেকটাই ঢিলেঢালা হয়ে গিয়েছে। সাংগঠনিক দুর্বলতার জন্য ভোট কমেছে বলে দাবি করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। যার জবাবে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য ২ কোটি ৩৩ লাখ ভোট পেয়েছে বিজেপি। এক শতাংশও ভোট কমেনি। ভোট বেড়েছে। স্ট্যাটিস্টিকটা দেখেননি বলে এধরণের কথা বলছেন।